আম যদি ফলের রাজা হয় চাঁপাইনাবাবগঞ্জ তার রাজধানী। ঐতিহ্যগত ভাবেই এই এলাকার আবহাওয়া, মাটি সুস্বাদু আম উৎপাদনে বিখ্যাত। লোভনীয় এই ফলের উপর ভিত্তি করে এলাকার অর্থনীতি সুদৃঢ়ভাবে গড়ে উঠেছে। বাংলাদেশের সবথেকে বড় আমের বাজার বসে চাঁপাইনাবাবগঞ্জ জেলা সদর থেকে ২৩ কিলোমিটার দূরে শিবগঞ্জ উপজেলায় কানসাট বাজারে। চাঁপাই থেকে কানসাট রাস্তার দুই পাশে মাইলের পর মাইল যে হাজার হাজার “জাতীয় বৃক্ষ” দেখা যাবে তারা এই বাজারের আমের প্রকৃত উৎস। এই এলাকার বনেদি পরিবার “মিঞা বংশ” । আমাদের পূর্বপুরুষ মৃত এমাজউদ্দিন মিঞা ও তার ছেলে মৃত আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সামাদ মিঞা ১৯২০-১৯৩০ সালে লহালামারি গ্রামে এক দাগে ৯৫ বিঘা জমির উপর বিভিন্ন প্রজাতির আমের চারা রোপন করেন। কালক্রমে সেগুলো মহীরুহে পরিণত হয়ে এলাকায় “বড় বাগান (Boro Bagan)” হিসাবে পরিচিতি লাভ করে। শুধু যে বংশের সকল সদস্যকে এর আম সন্তুষ্ট করেছে তা না, আমাদের পরিচিতি পরিমণ্ডলেও সমাদৃত হয়েছে। যারা একবার বড় বাগানের আম খেয়েছেন তাঁরা বরাবর এই আম চেয়েছেন। আমারাও তৃপ্ত হয়েছি আম সরবারাহ করতে পেরে। স্থানীয়ভাবে বড় বাগান মুরুব্বি মহলে স্নেহধন্য। তাঁদের পরামর্শে আমাদের আম সবার মাঝে ছড়িয়ে দেয়ার প্রয়াস পাই। বড় বাগানে বসে অসংখ্য বৃক্ষের মধ্য থেকে নিজের পছন্দের গাছ থেকে নিজ চোখে আম দেখার আমন্ত্রণ রইল। সকল গাছের আম আপনাকে তৃপ্ত করবে বলতে পারি।
পরিবারে জন্য এই বাগান তৈরীর উদ্যোগ নেয়া হলেও পরবর্তীতে বড় বাগানের আম এর স্বাদ সবার মাঝে ছড়িয়ে দেয়া হয়। কারণ অতুলনীয় স্বাদের এই নেয়ামত সবার মাঝে ছড়িয়ে দেয়াই আমাদের সার্থকতা।
পারিবারিক ঐতিহ্যে আমের মান এর জন্য আমরা আপোষহীন। শুধুমাত্র লাভের জন্য না আম আমাদের বংশীয় ব্যবসা। প্রাকৃতিকভাবে আমের মান অক্ষুন্য রেখে বড় বাগানের স্বাদ আপনাদের কাছে পোঁছে দিতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।
মণ আম
গ্রাহক
জেলা
মণ আম
গ্রাহক
No account yet?
Create an Account